শংকরচন্দ্র কুমরির খাল মাঠে গুপ্তধনের খোঁজে মাটি খুঁড়াখুঁড়ির সময় জনগনের ধাওয়া

ডিঙ্গেদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামের ফুলবাড়ি সড়কের কুমরির খাল মাঠে গুপ্ত ধনের আশায় মাটি খোড়াখুড়ি করছিল। এ সময় গ্রামবাসীরা তাদেরকে দেখে ফেললে কয়েকজন পালিয়ে গেলে ২ জনকে আটক করে। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়, শংকরন্দ্র গ্রামের স্কুল পাড়ার মৃত আনছার আলির ছেলে রশিদুল ব্যাপারির পটল খেতে কয়েকজনকে মাটি খুড়তে দেখে পথচারীরা।  পরে গ্রামের মধ্যে এসে খবর দিলে চায়ের দোকানে থাকা জনগন দলবেধে গেলে তাদের কয়েকজন লুকিয়ে পড়ে এবং দুজনকে ধরে  জিজ্ঞেস করলে তারা গাড়াবাড়ীয়ার সোহেল ও রুবেল বলে পরিচয় দেয়। মাটি খুড়ার কথা জিজ্ঞেস করলে তারা সাথে সাথে কোন সদুত্তর না দিলে তাদেরকে নিয়ে গ্রামের মধ্যে নিয়ে এসে পুনরায় জিজ্ঞেস করার পর তারা বলে ঐ জায়গায় গুপ্তধন আছে। এ কারনে আমাদেরকে ডেকে এনে মাটি খুড়তে বলেছে।  তবে কে বা কারা ডেকে এনেছেন তার সঠিক তথ্য দেয়নি। পর্যায়ক্রমে জনগণের সমাগম বেশি ঘটলে উপস্থিত জনগণের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে সটকে পড়ে।  
স্থানীয় জনগন জানান গত বছরেও এখানে গুপ্তধন আছে ধারনা করে একই জায়গায় মাটি খোড়া কালিন জনগণের ধাওয়া খেয়ে কয়েকজন পালিয়ে যায়। প্রকৃত ঘটনা উদঘাটনে সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।