চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে মোবাইল কোর্টের অভিযান মেয়াদ উত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি করায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি করায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে ঔষধ প্রশাসনের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বুধবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশফাকুর রহমান ও আব্দুল্লাহ আল নাঈমের নেতৃত্বে মোবাইল টিম নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ, আনরেজিস্টার্ড ঔষধ মওজুদ ও বিক্রি করায় আমিন ফার্মেসীকে ৪ হাজার টাকা ও সজল ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।