পোশাকের দামের গড়মিল পাওয়ায় চুয়াডাঙ্গা নিউ মার্কেটের জাহিদ বস্ত্রালয় ও হৃদয় গার্মেন্টসকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাক বাজারে ন্যায্য দামকে উপেক্ষা করে চড়ামুল্যে পোশাকের দাম ও দামের ক্রয় ভাউচারে গড়মিল করার অপরাধে চুয়াডাঙ্গার নিউ মার্কেটের দুই গার্মেন্টস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২ টায় চুয়াডাঙ্গার নিউমার্কেটে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম তারিক-উজ-জামান। অভিযানে ন্যায্য দামের থেকে পোশাকের দ্বিগুণ দাম বৃদ্ধি ও ক্রয় মুল্যের ভাউচারে গড়মিলের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিউমার্কেটে প্রসিদ্ধ ব্যবসায়ী জাহিদ বস্ত্রালয় ও হৃদয় গার্মেন্টসকে ৫ হাজার করে দুটি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।
অভিযানের শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ- জামান বলেন, অভিযানে বিভিন্ন পোশাকের দাম যাচাই বাছাই করেছি। দুটি প্রতিষ্ঠানে কিছু অনিয়মের চিত্র পাওয়া গেছে। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। আমরা দেখি পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী অতিলাভের আসায় পণ্যের দাম বৃদ্ধি করে। তাই ঈদুল ফিতর উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে। আগামীতে বড় ধরনের অপরাধ অনিয়ম পেলে আরো কঠোর ভাবে জরিমানা করা হবে।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক সহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ , কনজুমার এসোসিয়েশন অব ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিলাল হোসেন প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।