স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এমপি মোঃ রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মাজলিসুল মুফাসসিরিনের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মাজলিসুল মুফাসসিরিনের সহ-সভাপতি মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মাওলানা মেহেদী হাসান জিহাদী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার, এইচ এম ইব্রাহিম খলিল জিহাদী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা থানা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম জিহাদী, দর্শনা থানা সেক্রেটারি এইচ এম বাইজিদ হুসাইন, ক্বারী মাওলানা এম বাইজিদ হুসাইন, মাওলানা জাহাঙ্গীর আলম, হযরত মাওলানা আবু সুফিয়ান মুহাম্মদ মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। শুভেচ্ছা জবাবে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এমপি রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা



