স্টাফ রিপোর্টার
দামুড়হুদার পিরপুরকুল্লা গ্রামে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দিকে জেলা পুলিশ এ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ১শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১শ পিস প্যাথেড্রিন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সোহেল মন্ডল (২৪) কৌশলে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) সৌমিত্র সাহা, এএসআই(নিঃ) মোঃ মোত্তালেব হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের আরামডাঙ্গা গ্রামের ছলেমান আলীর ছেলে মোঃ সোহেল মন্ডলকে গ্রেফতার করতে গেলে তিনি মোটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যায়। এ সময় সোহেলের ফেলে যাওয়া মোটরসাইকেলে তল্লাশি কওে ১শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১শ পিস প্যাথেড্রিন উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
দামুড়হুদার পিরপুরকুল্লা গ্রামে ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার মাদক ব্যবসায়ী সোহেলের কৌশলে পলায়ন



