স্টাফ রিপোর্টার
চির নিদ্রায় শায়িত হলেন দামুড়হুদার দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, সমাজসেবক,রাজনৈতিক ব্যাক্তিত্ব শাহাবুদ্দিন মাস্টার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল (৭৮) বছর। গতকাল সোমবার দুপুর ১২ টায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য,স্থানীয় মসজিদ কমিটি ও জুড়ানপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাধিকবারের নির্বাচিত সভাপতি হাজি শাহাবুদ্দিন মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য গতকাল বিকেল থেকে তার গ্রামের বাড়িতে ভিড় করতে থাকেন তার আত্মীয়-স্বজন,শুভাকাঙ্খী,সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যা ৭ টায় তার লাশ দলিয়ারপুরের গ্রামের বাড়িতে এসে পৌছালে তার নিকট আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্খীদের কান্নায় গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে তারাবী নামাজ শেষে রাত সাড়ে ৯ টায় দলিয়ারপুর কবরস্থান মাঠে জানাযা নামাজ শেষে সেখানে তার দাফন সম্পন্ন হয়। তার দাফন কাজে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তার শুভাকাঙ্খী, গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাহাবুদ্দিন মাস্টার মৃত্যুকালে দুই ছেলে,দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহাবুদ্দিন মাস্টারের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবাবের প্রতি সমবেদনা জানিয়েছেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন,গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কুলপালা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আখতার হোসেন প্রমুখ।
চির নিদ্রায় শায়িত হলেন দামুড়হুদার দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহাবুদ্দিন



