স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও পৃথক আরো ৪ টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা, মদ ও ঔষধ উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত রবিবার সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৫-এস এর নিকট গয়েশপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ এবং ৩৯৬ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র পিলার-৭১/৮-এস এর কাছে রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল সোমবার সকাল ৬টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২-এমপি এর কাছে লেবুতলা গ্রামে অভিযান পরিচালনা করে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে রবিবার সকাল ৯ টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৪/১-এস এর কাছে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২ হাজার ১১০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। পরের দিন গতকাল সোমবার সকাল ৬টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২-এমপি এর নিকট লেবুতলা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৯৯০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল সোমবার বেলা ১২টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর নিকট শ্যামকুড় ইউপির মাইলবাড়িয়ায় এর নিকট নায়েক মোঃ সাহেব আলী এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় ২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ নেপাল চন্দ্র নাথ, নোয়াখালী জেলার হাতিয়া থানার বাসিন্দা।
৫৮-বিজিবির অভিযানে ভায়াগ্রা, মদ ও ঔষধ উদ্ধার অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ জন আটক



