স্টাফ রিপোর্টার
কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সারগুদামে শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। কয়েকদিনের অচলাবস্থার পর বর্তমানে গুদামে সার উত্তোলন ও বিতরণ কার্যক্রম আগের মতো সচল রয়েছে। তবে শ্রমিক সর্দার মঞ্জুর ওরফে ডাসার বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ উঠেছে, যা নিয়ে শ্রমিকদের মধ্যে এখনও এক ধরনের শঙ্কা কাজ করছে। চুয়াডাঙ্গা বিএডিসির এই সারগুদাম থেকে দুই শতাধিক ডিলার সার সংগ্রহ করে জেলার বিভিন্ন গ্রামগঞ্জে সরবরাহ করে থাকেন। ফলে গুদামের কার্যক্রম বন্ধ হয়ে পড়লে ডিলারদের সার উত্তোলনে ভোগান্তিতে পড়তে হয়।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগরে অবস্থিত বিএডিসি সারগুদামে কর্মরত ৩৬ জন শ্রমিক শ্রমিক সর্দার মঞ্জুর ওরফে ডাসার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেন। শ্রমিকদের দাবি ছিল, মঞ্জুর ওরফে ডাসা তাদের কাছ থেকে অতিরিক্ত মাসোয়ারা আদায় করে আসছেন। এছাড়া তার নিকটাত্মীয় কয়েকজনকে বাস্তবে কাজ না করেও কাগজে-কলমে শ্রমিক দেখিয়ে লেবার বিল উত্তোলনের অভিযোগ তোলেন তারা। বিভিন্ন নেতার নাম ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। ওই সময় বিক্ষোভের পর শ্রমিকরা স্থান ত্যাগ করলে গুদামের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে সার উত্তোলনে।
শ্রমিকরা জানায়, তারা এখন স্বাধীনভাবে কাজ করছেন এবং কাজ শেষে দৈনিক হাজিরার টাকা নিজেরাই সমানভাবে ভাগাভাগি করে নিচ্ছেন। আগে যে কমিশন প্রভাবশালী একটি পক্ষ পেত, তা এখন আর দেয়া হচ্ছে না। তবে অভিযোগ রয়েছে, এই অর্থের ভাগ না পাওয়ায় সম্প্রতি শ্রমিক সর্দার মঞ্জুর ওরফে ডাসা বিভিন্নভাবে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ ও হুমকি-ধামকি দিচ্ছেন। শ্রমিক রাসেল বলেন, মঞ্জুর ওরফে ডাসা আমাদের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আত্মসাৎ করছে। আমরা এখন তাকে এই সুযোগ দিচ্ছি না। আমরা এখন নিজেরাই কাজ শেষে টাকা ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের এখন আর কোনো সমস্যা নেই। স্বাধীনভাবে সার গুদামের কাজের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আরেক শ্রমিক মামুন হোসেন বলেন, শ্রমিকদের মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল, তা কাটিয়ে উঠেছি। শ্রমিকদের দৈনিক হাজিরা টাকার কমিশন অপর প্রভাবশালী পক্ষ আর পাচ্ছেন না। শ্রমিকরা কাজের কার্যক্রম শেষে টাকা সমান ভাবে ভাগাভাগি করে নিচ্ছে। তবে সম্প্রতি শ্রমিক সর্দার মঞ্জুর ওরফে ডাসা শ্রমিকদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এতে শ্রমিকরা ভয় নিয়ে কাজের কার্যক্রম চালাছি। তবে এ ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা চাই, যাতে করে এই হুমকি ধামকি না আসে।
বিএডিসি চুয়াডাঙ্গার উপসহকারী পরিচালক (সার) শংকর দাশ বলেন, যথানিয়মেই সার বিতরণ কার্যক্রম চলছে এখন। শ্রমিকদের সমস্যার অনেকটা কেটেছে। স্বাভাবিকভাবে সার প্রদান শুরু হয়েছে।
চুয়াডাঙ্গায় বিএডিসি সারগুদামে শ্রমিকদের



