স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার বাদেমাজু গ্রামে ট্যাপেন্টডলসহ ১যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে রাজিব মালিথা ( ২৭) নামে এক যুববকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিচ ট্যাপেন্টডল ট্যাবলেট।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় । তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স নিয়ে বিশেষ অভিযানে নামে।
ঘটনার সময় আলমডাঙ্গা থানার ডাউকি ইউ.পি এর বাদেমাজু গ্রামের মোঃ রবিউল ইসলাম এর বাড়ীর সামনে হতে রিয়াজ মালিথার ছেলে মোঃ রাজিব মালিথা(২৭) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টডল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
আলমডাঙ্গার বাদেমাজু গ্রামে ট্যাপেন্টডলসহ ১ জন গ্রেফতার



