আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ এক নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার গ্রামের মাঠপাড়ার আলা উদ্দিন শেখের মেয়ে মমতাজ বেগম (৩০) কে নিজ বসত বাড়ি থেকে হাতে নাতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা।
এ অভিযানে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অংশ নেওয়া উপ-পরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।