চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায়  বেলগাছি হাজী মোড়ে ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী আনাসের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, অবারিত রহমত, বরকত এবং মাগফিরাতের পয়গাম নিয়ে আমাদের মাঝে এসেছে মাহে রমজান। আমাদের সকলের উচিত এই রমজান যথাযথভাবে কাজে লাগানো। এই রমজানকে ফলপ্রসু করার অংশ হিসাবে কোরআন অধ্যায়ন এবং কোরআন মুখস্থ করার মত প্রজেক্ট আমরা হাতে নিতে পারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জমায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ও জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম,  নায়েবে আমির মাহবুব আসিক শফি, সহকারি সেক্রেটারি হুমায়ুন কবীর ও ইমরান হোসেন সহ পৌর জামায়াতের কর্ম পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তাফা কামাল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।