নাটুদহ ইউনিয়ন জামায়াতের আয়োজনে এমপি রুহুল আমিনের সাক্ষাৎ ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন জামায়াতের উদ্যােগে চারুলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জামায়াতের সকল নেতৃবৃন্দ মাদ্রাসা প্রাঙ্গনে একত্রিত হয়। সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি নাটুদহ ইউনিয়ন জামায়াতে আমির শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাড: রুহুল আমিন। এসময় সৌজন্য সাক্ষাৎ শেষ করে তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন,আপনারা আমাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। সবাই আমার কাছে সমান। সবার জন্য মন খুলে এলাকায় উন্নয়নমূলক কাজ করবো প্রতিশ্রুতি রাখলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও: আজিজুর রহমান,দামুড়হুদা উপজেলা আমীর মোঃ নায়েব আলী,দামুড়হুদা উপজেলা যুব বিভাগের সভাপতি মাও:আব্দুল খালেক, উপজেলা সেক্রেটারি আবেদউদ্দৌলা টিটন। এসময় আরও উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মির বায়জিদ ও প্রচার সম্পাদক মো সাদিক খাঁন,নাটুদহ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোখলেসুর রহমানও সেক্রেটারি ওহাব খাঁন প্রমুখ।
অনুষ্ঠানটিতে ৩ তিন হাজার রোজাদার ব্যক্তিদের ইউ  ইফতারের আয়োজন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।