স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে যশোর বোর্ডের ওয়েবসাইডে এ ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ট্যালেন্টপুলে ৪১ জন ও সাধারন গ্রেডে ৭২ জন বৃত্তি পেয়েছে।
এর মধ্যে ট্যালেন্টপুলে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন, সরকালি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, কালেক্টটরেট উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২ জন ও ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয় থেকে ২ জন বৃত্তি পেয়েছে। অপরদিকে সাধারন গ্রেডে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৩ জন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, আদর্শ বালক উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১ জন বৃত্তি পেয়েছে।
জীবননগর অফিস জানায়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হয়েছে। শীর্ষে রয়েছে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। ২০২৫ সালে জীবননগর উপজেলা থেকে ৩৮৫ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। গতকাল বুধবার জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। উপজেলায় ১৬ জন ট্যালেন্টপুলে এবং ৩৩ জন সাধারণ গ্রেডে মোট ৪৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে ১০ জন এবং সাধারণ গ্রেডে ১৩ জন মোট ২৩ জন বৃত্তি পেয়েছে। জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ১১ জন মোট ১৭ জন, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে সাধারণ গ্রেডে ৩ জন, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় হতে সাধারণ গ্রেডে ১ জন, উথলী মাধ্যমিক বিদ্যালয় হতে সাধারণ গ্রেডে ২জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে সাধারণ গ্রেডে ১জন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় হতে সাধারণ গ্রেডে ২জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বেশি শিক্ষার্থী বৃত্তি পাওয়ার বিষয়ে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সাথে কথা বললে তিনি জানান, শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পাঠদান। এ ছাড়াও শিক্ষক অভিভাবক ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের সকরের প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
চুয়াডাঙ্গা সদরে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুলে ৪১ জন ও সাধারণ গ্রেডে ৭২ জন বৃত্তি পেয়েছে



