ঝিনাইদহ অফিস
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে আল-ফালাহ ইসলামী সেন্টার কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুরস্থ আল-ফালাহ ইসলামী সেন্টার ভবনের ৩য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আক্তারুজ্জামান, অধ্যক্ষ, হাসাদহ কামিল মাদরাসা, জীবননগর, চুয়াডাঙ্গা; মুহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইন, সাবেক উপজেলা আমীর মাস্টার আজিজুর রহমান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, সাফদারপুর ইউনিয়ন আমীর মাওলানা নুরুন্নবী ও সেক্রেটারি মাস্টার গোলাম মোস্তফা, দোড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, কুশনা ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমান, বলুহর ইউনিয়ন আমীর শাহ আলম এবং এলাঙ্গী ইউনিয়ন আমীর জাহিদ হোসেন আওয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করায় পুরো আয়োজনটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
কোটচাঁদপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত



