দর্শনায় পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ৬

দর্শনা অফিস
দর্শনা থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ জিআর মামলার ৬জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর পূর্বপাড়ার মৃত রইচ উদ্দীনের ছেলে জিআর-৫৩/২৫ মামলার আসামি আবুজার মোল্লা (৫৭) এবং তার স্ত্রী একই মামলার আসামি মোছা: আকলিমা খাতুন (৪৮)।
এছাড়া দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর বাজারপাড়ার মফিজুল ইসলামের ছেলে জিআর-১৫৫/২৫ মামলার আসামি রাসেল (২০), একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুল্লাহ (২৫) ও লস্কর আলীর ছেলে শাহীন (২৩) গেফতার হয়েছেন।
অপরদিকে একই উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা স্কুলপাড়ার মুনছুর আলীর ছেলে মিলন মিয়া (২৪) দর্শনা থানার মামলা নং-১১, তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গ্রেফতার হন। পুলিশ জানায়, গেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।