খালেদা জিয়ার মৃত্যু, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

মেহেরপুর অফিস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য তাঁর ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।