চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার কমিটি গঠন, আহ্বায়ক রাজ্জাক ফকির ও সদস্য সচিব আজিম ফকির

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার আগের কমিটি বিলুপ্ত করে সাত সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের মনজিলে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে আব্দুর রাজ্জাক ফকিরকে আহ্বায়ক এবং আজিম উদ্দিন ফকিরকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন রইস উদ্দিন শাহ, নওয়াব আলী শাহ, তৌহিদ মাস্টার, মনিরুজ্জামান ধিরু বাউল ও আলম হোসেন ফকির।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত। সভায় আগের কমিটি বিলুপ্ত করে সংগঠনের কার্যক্রম নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়া হয়। নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগামী ডিসেম্বর মাসে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে। বাউলসংগীত বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই সংগীতধারার চর্চা, শিল্পীদের পারস্পরিক সহযোগিতা এবং বাউলশিল্পীদের স্বার্থ সংরক্ষণে সংগঠনটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।