দামুড়হুদার চিৎলা মোড়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ গুরুতর আহত

দামুড়হুদা অফিস:

দামুড়হুদা উপজেলার চিৎলা মোড়ে একটি পিকআপ ভ্যান ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের মেইন সড়কে আতিকুর পোল্ট্রি ফিডের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল চালক জয়নাল রক্তাত্ব জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় সকলের সম্মতিক্রমে উভায়ের মধ্যে সমঝোতা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া বলেন, একটি দুর্ঘটনা হয়েছিল। আমি পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। তারা নিজেরাই সমঝোতা করে নিয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।