পদ্মবিলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামে উজির আলীর একটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতের কোনো এক সময় চোরেরা গরুটি চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, পিরোজখালী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে উজির আলীর বাড়ি থেকে রাতের কোনো এক সময় গাভী গরুটি চুরি হয়। সকালে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা গরুটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে গরুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গরুর মালিক ও তার পরিবার উদ্বেগের মধ্যে রয়েছেন। চুরি হওয়া গাভী গরুটি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।



