মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক হাসান আলিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। হাসান আলি উপজেলার চাঁদপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত হাসান আলী উপজেলার ৯ নম্বর রাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার নামে অস্ত্র আইনে দুইটি এবং বিস্ফোরক আইনে দুইটিসহ চারটি মামলা রয়েছে। এলাঙ্গী ক্যাম্প পুলিশের সহযোগীতায় গাংনী থানা পুলিশের একটি টিম তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
এবিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত হাসান আলির নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।


