জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জীবননগর অফিস :
জীবননগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তার এ্যানি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন ময়েন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা দিবসটির ইতিহাস ও জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।