কোটচাঁদপুর উপজেলা জামায়াতের মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল চারটায় স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে ওই রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং রুকনদের দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়ে আলোচনা করা হয়।


উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খানের সঞ্চালনায় সমাবেশ উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মুয়াবিয়া হোসাইন, মতিউর রহমান খান, শরিফুর রহমান খান টিটো, যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল এবং পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ও সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু।


সমাবেশে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।