প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন, চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন প্রশাসনের কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা, নতুন প্রতিভার বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মূল লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল শেখ মোহাম্মদ নুরুল্লাহ , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাহাবুদ্দিন, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।