চুয়াডাঙ্গার বড় বাজার পাড়ায় রুমে আটকে পড়া ২ বছরের শিশু আরাফকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার বড় বাজার পাড়ায় রুমে আটকে পড়া ২ বছরের শিশু আরাফকে উদ্ধার করলো ফায়ার সার্ভিসের একটি টিম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ উদ্ধার অভিযান চালানো হয়। শিশু আরাফের পিতা আলআমিন বিআরটিএ অফিসে চাকুরী করেন।


চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অহিদুল ইসলাম জানান, শহরের বড় বাজারের পূজোতলা পাড়া সংলগ্ন শুভেচ্ছা প্যালেসে একটি বাচ্চা ঘরের মধ্যে আটকা পড়েছে। এ সংবাদের ভিত্তিতে ওই বাড়ির তৃতীয় তলায় উদ্ধার অভিযান চালানো হয়। ১০ মিনিটের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শিশু আরাফ রুমে খেলতে খেলতে দরজা বন্ধ করে ফেলে। বাইরে থেকে চেষ্টা করেও পরিবারের সদস্যরা দরজা খুলতে পারছিলনা। পরে খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।