কুতুবপুর ইউনিয়নে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ

পদ্মবিলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (আরআরএমই)-এর আওতায় নারী কর্মী নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় নারী কর্মীদের। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মহিবুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক নাজমুল হোসেন, কর্মক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত জিয়াউর রহমান, ইউনিয়ন হিসাবরক্ষক রাজু আহমেদ। লটারি কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য জামাত আলী এলাহী, হাসান আলী, মহিলা সদস্য মালেকা ও কল্পনা। সংশ্লিষ্টরা জানান, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। লটারির মাধ্যমে যোগ্য নারী কর্মী নির্বাচন করায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।