কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ মাস্টারের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

পদ্মবিলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ মাস্টারের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত মোটরসাইকেল শোডাউনটি কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরোজগঞ্জ বাজার ও নয়মাইল বাজারে গিয়ে শেষ হয়। শোডাউনে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
পরে সরোজগঞ্জ ও নয়মাইল বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ মাস্টার। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গণসংযোগকালে মোশারফ মাস্টার বলেন, “কুতুবপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।