আলমডাঙ্গায় অসহায় ও দুস্থদের মাঝে এক লাখ টাকার অনুদানের চেক বিতরণ

খন্দকার শাহ আলম মন্টু:
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আলমডাঙ্গায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ১০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকার অনুদান প্রদান করা হয়। আর্থিকভাবে অসচ্ছল ও বিভিন্ন ধরনের সংকটে থাকা মানুষের সহায়তায় এ অনুদান বিতরণ করা হয়।
অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা এ সহায়তা তাঁদের প্রয়োজন মেটাতে কাজে লাগাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।