স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৩৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় “কুঞ্জ আফিয়েত” এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন জি এম জোয়ার্দার।
অনুষ্ঠানে স্বরচিত ছড়া, প্রবন্ধ, কবিতা পাঠ করেন মরিয়ম সুলতানা ভুবন, মর্জিনা খাতুন, কাজল মল্লিক, মো: আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, জি এম জোয়ার্দার, মো: শহিদুল ইসলাম, বনলতা, হোসেন মোশাররফ, সুমন ইকবাল ও গোলাম কবীর মুকুল।
অনুষ্ঠানের মাঝে কবি শেখ পিন্টু সম্পাদিত আলোচিত সাহিত্য পত্রিকা শব্দসারি’র অক্টোবর সংখ্যা কবি লেখক সাহিত্যানুরাগীদের মাঝে বিতরণ করা হয় ।
পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, মোহাম্মদ তৌহিদ হোসেন, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ, অধ্যক্ষ শাহজাহান বিশ্বাস ও গোলাম কবীর মুকুল।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩৭তম পর্বের সফল সমাপ্তি ঘটে।
এসময় চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় হোসেন মোহাম্মদ ফারুকসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।



