জীবননগরে সাংবাদিক হত্যা মামলার আসামি পেলো সারের ডিলারশিপ

জীবননগর অফিস
জীবননগরে সাংবাদিক আবু সায়েম হত্যা মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত সাইফুল ইসলাম শিবলু সার ডিলারশিপ পাওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি উথুলী ইউনিয়নের ‘সাদ এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী।
স্থানীয়দের অভিযোগ, শিবলুর বিরুদ্ধে চোরাকারবার ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অবস্থায় তাঁকে কীভাবে সার ডিলার নিয়োগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নির্ধারিত শর্ত পূরণ করায় এবং তদন্ত কমিটির যাচাই-বাছাইয়ের পর তাঁর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।