আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন সভাপতি সাইফুর রহমান ও সদস্য সচিব হারেছ উদ্দিন

খন্দকার শাহ আলম মন্টু:
আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মো. সাইফুর রহমান ওরফে তন্তুকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারেছ উদ্দিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। গত মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
 সভায় সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী মো. সামসুজ্জোহা ওরফে সাবু মিয়া। বক্তব্য দেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নাসির উদ্দিন, সমাজকর্মী মো. আনিসুর রহমান আনিস, মো. মিন্টু মিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারেছ উদ্দিন। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অভিভাবক সদস্য মুসা কালিমুল্লাহ, মোছা. তহুরা জান্নাত ও মোছা. রেশমা খাতুন; বিদ্যুৎসাহী সদস্য হাবিবা আক্তার, আশরাফুল আবেদীন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনা আক্তার, জমিদাতা সদস্য দীপিকা রানী চক্রবর্তী, শিক্ষক প্রতিনিধি আয়শা সিদ্দিকা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জোহা শাবু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারেছ উদ্দিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় নবনির্বাচিত সভাপতি ও কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং সার্বিক উন্নয়নে পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।