স্টাফ রিপোটার
মহেশপুর সীমান্তে ১ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি। রবিবার বেলা ১১টার দিকে বিএসএফ এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে তা প্রতিহত করে বিজিবি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল রবিবার বেলা পৌনে ১১টার দিকে সীমান্ত পিলার ৬০/৯৮-আর বরাবর অবস্থিত গেইট দিয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ১জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে। উক্ত ব্যক্তি বাংলাদেশে প্রবেশের পূর্বেই খোসালপুর বিওপি’র টহলদলের নজরে আসে। খোসালপুর বিওপি’র টহলদল তাকে বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। বর্তমানে সে ভারতের অভ্যন্তরে কাঁটাতারে কাছে অবস্থান করছে বলে জানা যায়। বিষয়টি ১৯৪ বিএসএফ’কে অবগত করা হয়েছে।
মহেশপুর সীমান্তে ১ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি



