খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর গ্রামের মৃত মোল্লা বদরুল আলম এর ছেলে গোস্বামী দূর্গাপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোল্লা জয়নুল আবদীন মাসুদ (৪৫) ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যার দিক স্ট্রোকজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
জানা যায়, মোল্লা জয়নুল আবদীন মাসুদ গোস্বামী দূর্গাপুর বাজারে নিজ ফার্মেসির দোকানে চেয়ার থেকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন হার্টের জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ১ সন্তান সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার জোহরের নামাজের পর অনুষ্ঠিত হতে পারে।



