স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় গাইদঘাট নতুনপাড়া এলাকার লিমন আলীর কাছ থেকে ৫ গ্রাম একই এলাকার বাদল আলীর কাছ থেকে আরও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক লিমন আলী গাইদঘাট নতুনপাড়া এলাকার রায়হান আলীর ছেলে। অপর আটক ব্যাক্তী বাদল আলী (২৯) একই এলাকার আলী আকবর পচা’র ছেলে। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবক আটক, এক মাসের কারাদণ্ড



