চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য যুবলীগ নেতা মনোয়ার মোল্লা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য যুবলীগ নেতা মনোয়ার মোল্লাকে (৪৮) বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল  ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে  এসআই(নিঃ) মহাদেব বাছাঁড় সংগীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা বাজারে অভিযান চালায়। এ সময় ২০২৪ সালের ১৯ আগষ্ট বিস্ফোরক মামলায় হাতিকাটা গ্রামের খোদন মোল্লার ছেলে মনোয়ার মোল্লাকে আটক করা হয়। তার বিরুদ্ধে  চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নং-১৫,  তারিখ- ১৯-০৮-২৪; জি আর নং-১৭২ ধারা-১৪৩/১১৪/৩২৩/৩২৪/৩২৬ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০; তৎসহ ৩/৬ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ, ১৯০৮।
পুলিশ জানায়,  মনোয়ার মোল্লা চুয়াডাঙ্গা সদর উপজেলার  আলোকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ  যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।  বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।