স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৩৪তম পর্ব গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় “কুঞ্জ আফিয়েত” এ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা ।
অনুষ্ঠানে স্বরচিত গল্প কবিতা পাঠ করেন হারুন অর রশিদ, কাজল মল্লিক, মর্জিনা খাতুন, মো: মোজাম্মেল হক, মো: আব্বাসউদ্দীন, হুমায়ুন কবীর, জি এম জোয়ার্দার, সুমন মালিক, শহিদুল ইসলাম, হোসেন মোশাররফ, ইদ্রিস মন্ডল, আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল,পুর্নিমা সাহা। কবি শামসুর রহমানের পান্থজন কবিতাটি আবৃত্তি করেন মানিক রুগা ম্যাক্সিমিলিয়ান।
পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, তৌহিদ হোসেন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ, মানিক রুগা ম্যাক্সিমিলিয়ান।
অনুষ্ঠানের মাঝে বাংলা একাডেমির পুরুষ্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশু সাহিত্যিক আখতার হুসেন ও আমীরুল ইসলামের মৃত্যুতে ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সরদার আলী হোসেন, জি এম জোয়ার্দার ও কাজল মাহমুদ। সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩৪তম পর্বের সফল সমাপ্তি ঘটে।
চুয়াডাঙ্গার স্থানীয় কবি সাহিত্যিকদের এই মিলনমেলায় শেখ পিন্টু, মেফতাহুল ইসলাম স্বপন, শিরিন আক্তার, হৃদয়, আশিক, পূর্ণতাসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর পদধ্বনি অনুষ্ঠিত



