আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে খন্দকার পাড়া ও কারিগর পাড়ায় বিবাহিত অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকাল চারটায় কুমারী গ্রামের ফুটবল মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় বিবাহিত দল অবিবাহিত দলকে ২/১ গোলের ব্যবধানে জয়লাভ করে শিরোপালাভ করেছে। খেলা শুরু হওয়ার পর প্রথমার্ধেই অভিজ্ঞ খেলোয়াড় সুজন একটু গোল করে দলকে এগিয়ে নেন। খেলার দ্বিতীয়আর্ধে আবারো একটি গোল দিয়ে ব্যবধান বাড়ায়। খেলায় উত্তেজনাপূর্ণ অবস্থায় শেষ বাঁশি বাজার পূর্ব মুহূর্তে অবিবাহিতরা একটি গোল দিয়ে ব্যবধান কমান। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ আনোয়ার হোসেন। খেলা শেষে অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দলকে শিরপা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়নের যুবদল নেতা মহিউদ্দিন মহি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার, ৯ নং ওয়ার্ড সদস্য সুকচাদ আলী, ৮ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য দাউদ আলী, বিশিষ্ট সমাজসেবক শামীম খন্দকার, কামরুজ্জামান টুটুল, ফারুক খন্দকার, শিবলু, রাজলু, হাসেম আলী, আজাদ আলী, রুকু খন্দকার, সায়েমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা এই ধারাভাষ্য দেন প্রাক্তন খেলোয়াড় অহর আলী। খেলা শেষে দুই দলের আয়োজনে প্রায় ৩০০ জনের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়। এত সুন্দর আয়োজন দেখে এলাকার জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।
আলমডাঙ্গার কুমারী গ্রামে ফুটবল টুর্নামেন্টে বিবাহিত দল ২-১ গোলে জয়ী



