আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রায় ১১০০ সদস্য অংশ নেন। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বণিক সমিতির পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন এবং বণিক সমিতির পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। পরে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ওসি অপারেশন হোসেন আলি, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বণিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের আলী মল্লিক, আলহাজ্ব রফিকুল ইসলাম, আলহাজ্ব মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক বিশ্বাস ঘেটু, সেকেন্দার আলী কচি ও সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। গত তিন বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন।
এ সময় বক্তব্য দেন বণিক সমিতির সদস্য জয়নাল আবেদীন ক্যাপ জয়নাল, আবির এনাম, কবি গোলাম রহমান চৌধুরী, তাইজুল ইসলাম তাজু ও জাহাঙ্গীর হোসেন। এছাড়া আলমডাঙ্গা গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও বণিক সমিতির সদস্য কামরুল ইসলাম রনি, মহিউদ্দিন, আব্দুর রাজ্জাক রাজুসহ অন্য সদস্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক হাবিবুল করিম চঞ্চল।
বক্তারা ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বণিক সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



