আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার সময় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথি রুকনদের সঙ্গে ব্যক্তিগতভাবে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন। তিনি নিয়মিত কুরআনের আয়াত মুখস্থ, হাদিস অধ্যয়ন এবং ইসলামী সাহিত্য পাঠের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন এবং অফিস সম্পাদক রফিকুল ইসলাম।
এ সময় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকনবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।