স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল আয়োজনকে ঘিরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা গতকাল বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তিথি মিত্র।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তিথি মিত্র বলেন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আমাদের দেশের ক্রীড়াঙ্গনের একটি অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। চুয়াডাঙ্গা সদরে এই আয়োজনকে শতভাগ সফল ও উৎসবমুখর করতে প্রশাসন এবং স্থানীয় ক্রীড়ামোদী জনগণ একসাথে কাজ করবে। মাঠের প্রস্তুতি থেকে শুরু করে খেলোয়াড়দের নিরাপত্তা ও দর্শকদের সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
প্রস্তুতি সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব, ফুটবল কোচ ও ক্রীড়া অনুরাগরা উপস্থিত ছিলেন। সভায় টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, দল গঠন এবং মাঠের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা, বিভিন্ন উপকমিটি গঠন ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আসিফ হায়দার, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিকাইল হোসেন, একাডেমিক সুপার ভাইজার সোহেল আহাম্মেদ সহ কমিটির সদসবৃন্দ।
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল উপলক্ষেচুয়াডাঙ্গা সদরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত



