দামুড়হুদায় ভৈরব-মাথাভাঙ্গা নদী থেকে ২০টি চায়না জাল জব্দ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে ভৈরব নদ ও মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ ম্যাজিক জাল অপসারণ করা হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ৪০০মিটার ২০টা চায়না দুয়ারি জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা উপজেলার সুবুলপুর ভৈরব নদ ও মাথাভাঙ্গা নদী  এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহীন আলম। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহীন আলম অভিযান শেষে সাংবাদিকদের জানান, আপনারা জানেন দামুড়হুদা উপজেলার দুইটি গুরুত্বপূর্ণ নদ নদী ভৈরব ও মাথাভাঙ্গা। এই ভৈরব নদ ও মাথাভাঙ্গা নদীতে কিছু অসাধু ব্যক্তি চায়না ম্যাজিক জাল দিয়ে মাছ ধরছিল সেই পরিপ্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয় সেখানে চায়না ম্যাজিক জাল অপসারণ করা হয় ও পুড়িয়ে বিনিষ্ট করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে এই কর্মকান্ডের সাথে কেউ জড়িত থাকলে কঠোরভাবে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।