দর্শনা সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

দর্শনা অফিস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দর্শনা সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. শাহ আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক লিয়াজ উদ্দিন,  দর্শনা পৌর যুবদলের নেতা রকিবুল হাসান ব্রাইট দর্শনা সরকারি  কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শোয়েব আক্তার, সাংগঠনিক সম্পাদক লিখন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইকবাল, প্রচার সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রিফাত, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন নিশান ও সহ-সাংগঠনিক সম্পাদক সজিব হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলজ সম্পদের উন্নয়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।