স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা জামায়াতের শিক্ষা সমাবেশ( টি এস) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১ টা হতে সন্ধ্যা ৬ টা বেগনগর স্কুলে জামায়াতের ইউনিয়ন টিম সদস্যদের নিয়ে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি ও জেলা আমির রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ জিয়াউল হক, জেলা ইউনিট সদস্য ড. রুহুল আমিন। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর থানা আমীর মাওলানা বিলাল হোসাইন। চুয়াডাঙ্গা সদর থানা সেক্রেটারী গোলাম রসুলের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন থানার সহকারী সেক্রেটারী মোঃ শাহেন উজ্জামান, মাওলানা সাজিবুল ইসলাম, মোঃ আশির উদ্দীন, মোঃ ছানোয়ার হোসাইন, মোঃ মামুন হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, আমাদের মূল লক্ষ্য ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর রহমত ছাড়া কোনো আন্দোলনেই সফলতা অর্জন সম্ভব নয়। দুনিয়া কোনো খেল-তামাশার জায়গা নয়, তাই প্রত্যেককে আত্মশুদ্ধি অর্জন করতে হবে এবং গিবতসহ সব ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে। বিপ্লবের পরও অনেক সময় মানুষ স্বৈরাচারী হয়ে ওঠে। আমাদের সেদিকে নজর দিতে রাখতে হবে।
চুয়াডাঙ্গার বেগনগরে জামায়াতের শিক্ষা সমাবেশে রুহুল আমিন এমপি



