চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অনিবাসী বাংলাদেশিদের (Non-Resident Bangladeshis – NRB) এক ছাতার নিচে নিয়ে আসতে এবং দেশীয় অর্থনীতির মূলধারায় প্রবাসীদের সুযোগ-সুবিধা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ‘এনআরবি ওয়ার্ল্ড’ (NRB WORLD)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ‘দেশ ও প্রবাসের সেতুবন্ধন’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি সফল ব্যবসায়ী, সিআইপি, উদ্যোক্তা ও শীর্ষ পেশাজীবীদের সমন্বয়ে এই বিশ্বজনীন কমিটি গঠন করা হয়। এটি বাংলাদেশি প্রবাসীদের সবথেকে বড় সংগঠন।
ঘোষিত কমিটিতে সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পিটিই লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাহিদুজ্জামান টরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী উলকাসেমী (ULKASEMI)-এর সিইও ও প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ এনায়েত রহমান।
ভাইস প্রেসিডেন্ট পদে যুক্ত হয়েছেন বিশ্বমানের একাধিক সফল উদ্যোক্তা ও সিআইপি। এদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI)-এর সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ, মালয়েশিয়া প্রবাসী আইএইচএম কলেজ-এর চেয়ারম্যান প্রকৌশলী বদলুর রহমান খান. উগান্ডা প্রবাসী ফজিলা গ্রুপ-এর প্রেসিডেন্ট ও সিইও আবুল হোসেন সিআইপি, যুক্তরাষ্ট্র প্রবাসী এভিএস গ্রুপ ইউএসএ ইনক-এর প্রেসিডেন্ট রফিক খান সিআইপি, যুক্তরাষ্ট্র প্রবাসী দেশি সলিউশন ইনক-এর সিইও ডিউক খান, এবং যুক্তরাজ্য প্রবাসী বিবিসিআই-এর প্রেসিডেন্ট সৈয়দুর রহমান রানু। সংগঠনের ট্রেজারার পদে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়ার্ল্ড বিজনেস সেন্টার ইনক-এর ভাইস প্রেসিডেন্ট উমাইরা আহমেদ।
সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিরেক্টর পদে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনি সহায়তা ও আন্তর্জাতিক সদ্ভাব রক্ষা খাতে দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য ও ইইউ ইমিগ্রেশন বিশেষজ্ঞ ব্যারিস্টার মনওয়ার হোসেন (‘ডিরেক্টর – লিগ্যাল অ্যাফেয়ার্স’); যুক্তরাষ্ট্র প্রবাসী এনআরবি বিজনেস নেটওয়ার্ক ইউএসএ ও ইমপ্যাক্ট সলিউশনস গ্রুপ-এর সিইও আনিসুল কবির জাসির (‘ডিরেক্টর – গভর্নমেন্ট রিলেশনস’); এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিএআইটিপিও (BAITPO)-এর প্রেসিডেন্ট ও সিনিয়র এসডিইটি শমস উদ্দীন মাহমুদ (‘ডিরেক্টর – গভর্নমেন্ট অ্যাফেয়ার্স’)।
কূটনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণ খাতে মনোনীত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিবিসিআই নর্থ-ইস্ট রিজিয়ন-এর প্রেসিডেন্ট মাহতাব মিয়া (‘ডিরেক্টর – ইন্টারন্যাশনাল রিলেশনস’); যুক্তরাজ্য প্রবাসী অ্যালানাইট ক্যাপিটাল-এর ডিরেক্টর ও ফিনকর্প ক্যাপিটাল-এর সিইও নুরুল ইসলাম এমবিএ, এমএসসি (‘ডিরেক্টর – ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’); অস্ট্রেলিয়া প্রবাসী এইচবিডি গ্রুপ পিটিওয়াই লিমিটেড-এর সিইও মো. আবু শাহদাত সরকার (‘ডিরেক্টর – ইন্টারন্যাশনাল ট্রেড’); এবং যুক্তরাজ্য প্রবাসী বিসিএ-এর প্রেসিডেন্ট ও ইউকেবিসিআই-এর ডিরেক্টর অলি খান, এমবিই, এফআরএসএ, পিএইচএফ (‘ডিরেক্টর – ফান্ডরাইজিং’)।
কমিটির অন্যান্য ডিরেক্টর পদে রয়েছেন—কানাডা প্রবাসী সাসকাচোয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কমানাশিষ দেব (‘ডিরেক্টর – টেকনোলজি অ্যান্ড আইসিটি’); যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাসেন্ড টেকনোলজির সিইও কাউসার জামাল (‘ডিরেক্টর – ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ’); যুক্তরাষ্ট্র প্রবাসী এমকম-এর চেয়ারম্যান রহমান টিটো (‘ডিরেক্টর – এক্সপোর্ট ডেভেলপমেন্ট’); যুক্তরাজ্য প্রবাসী রাজুলুর রাসেল (‘ডিরেক্টর – অ্যাডমিনিস্ট্রেশন’); যুক্তরাষ্ট্র প্রবাসী রেহান রেজা (‘ডিরেক্টর – মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স’); অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক (‘ডিরেক্টর – পাবলিক রিলেশনস’); কানাডা প্রবাসী নাসরিন খান (‘ডিরেক্টর – উইমেন এন্ট্রাপ্রেনারশিপ’); যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাওলা দিলু (‘ডিরেক্টর – ডিজিটাল ট্রান্সফরমেশন’); যুক্তরাষ্ট্র প্রবাসী আতিকুর রহমান (‘ডিরেক্টর – ইউথ অ্যাফেয়ার্স’); থাইল্যান্ড প্রবাসী শাহজাদা মোহাম্মদ আলী খান (‘ডিরেক্টর – বিজনেস নেটওয়ার্কিং’); সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী (‘ডিরেক্টর – অপারেশনস’); অস্ট্রেলিয়া প্রবাসী সায়েম রাজ্জাক (‘ডিরেক্টর – সোশ্যাল রেসপন্সিবিলিটি’); এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মো: মশিউর আর মজুমদার (‘ডিরেক্টর – কমিউনিটি এনগেজমেন্ট’)।
কূটনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির উন্নয়ন, প্রবাসীদের আইনি সুরক্ষা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই শক্তিশালী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।-



