স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট সভাপতিদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার সময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, সাংগঠনিকভাবে ইউনিট সংগঠনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত ৪টি প্রোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।
আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে ইউনিট সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত



