আলমডাঙ্গার কামালপুর বটতলা মসজিদে মেয়র প্রার্থী লিপুর অনুদান প্রদান

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামালপুর বটতলা মোড় সংলগ্ন নির্মাণাধীন মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা আয়োজিত হাসিবুল হক লিপুর পক্ষ থেকে তার নেতৃবৃন্দ ও সদস্যরা মসজিদ পরিচালনা কমিটির হাতে অনুদানের অর্থ তুলে দেন। অনুদান প্রদান অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, পেশ ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।