গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। অনুমোদিত নতুন অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হামিদুল ইসলাম। একই সঙ্গে কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে হারুন-অর-রশিদ, অভিভাবক সদস্য হিসেবে মিলন মিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। নির্ধারিত সময়ের জন্য গঠিত এ অ্যাডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে।
নতুন সভাপতি হামিদুল ইসলাম দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সাধারণ শিক্ষক সদস্যসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময়কালে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।