চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায়  কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকালে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের সামনে এক শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‌্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ শরিফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা।
এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হামিদুর হক টুটুল, এহসানুল হক সরাজ, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার বিপ্লব, আরিফুর রহমান রিবন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল সালেহীন হিরক এবং সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ খানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদস্য সচিব শরিফুল আলম রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সদস্য সচিব আতিকুর রহমান বিদ্যুৎ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক, সদস্য সচিব খালেদ সালেহীন রাজু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী মজনু, সদস্য সচিব আবু হেনা, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, সদস্য সচিব রাশিদুল ইসলাম রাসেদ, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্য সচিব একলাছুর রহমান রাসেল এবং জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্য সচিব সুমন বিশ্বাসসহ সংগঠনের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন। এর আগে জাকজমক আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আয়োজনের প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি নেতা কর্মিদের কেক দিয়ে আপ্যায়ন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।