চুয়াডাঙ্গায় ওয়াল্টন শোরুমের নতুন আয়োজনে উদ্বোধন, পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়!

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য এক ছাদের নিচে  আধুনিক প্রযুক্তির দেশীয় পণ্য কেনার সুযোগ তৈরিতে নতুন আয়োজনে উদ্বোধন হলো ওয়ালটন প্লাজা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে চুয়াডাঙ্গা ওয়ালটন প্লাজায় নতুন শোরুমের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা ওয়ালটন প্লাজার ম্যানেজার মোহাম্মদ নাঈম আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার হেড অফ সেলস নাজমুল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন দেশের মানুষের প্রয়োজন ও সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছে। দেশেই পণ্য উৎপাদনের ফলে স্থানীয় শিল্পের বিকাশের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। দেশীয় পণ্যের প্রতি মানুষের আস্থা বাড়ানোও দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। দেশীয় পণ্যের মান নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করা ওয়ালটনের অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে দেশীয় পণ্যকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। শোরুমে ওয়ালটনের বিভিন্ন মডেলের, এসি – টিভি- ফ্রিজ- ওয়াশিংমেশিন-সহ নানা ধরনের ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্য রয়েছে। উদ্বোধনী উপলক্ষে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকায় ক্রেতাদের মধ্যেও দেখা গেছে আগ্রহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার হুমায়ুন কবীর, এরিয়া ম্যানেজার রিফাত হোসেন খান, সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, টিআই অ্যাডমিন আমিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদসহ ওয়ালটন প্লাজার বিভিন্ন ডিলার ও করপোরেট পার্টির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।