আলমডাঙ্গার আসমানখালী পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা থানার আসমানখালী পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি এ ক্যাম্প পরিদর্শন করলেন।
আসমানখালী পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে পুলিশ সুপার রুহুল কবীর খান ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবার, আবাসন, লজিস্টিকস, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন এবং ক্যাম্প ইনচার্জ, সহকারি ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ক্যাম্প এলাকায় নিয়মিতভাবে পুলিশী টহল, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, আইনানুগ সেবা প্রত্যাশীদের দ্রুত পুলিশী সেবা প্রদানসহ জনবান্ধন পুলিশী ব্যবস্থা নিশ্চিতকরণে কার্যকরী ভুমিকা পালন করতে নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইল, আসমানখালী পুলিশ ক্যাম্পের অফিসার-ফোর্সবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।