স্থানীয় নির্বাচন সামনে রেখে উথলীতে বিএনপির সাংগঠনিক মতবিনিময়

জীবননগর অফিস
জীবননগরের উথলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উথলী ইউনিয়ন বিএনপির আয়োজনে উথলী বাসস্ট্যান্ড চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন মঈন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির নেতা সাজেদুর রহমান, মজিবর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম হায়দার হিরোক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরোজ আলী, ওয়ার্ড বিএনপির নেতা মোশারেফ হোসেন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও আবু সালেহ প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উথলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়মিত ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সুশিক্ষিত, যোগ্য, জনপ্রিয় এবং দলের দুর্দিনে নির্যাতিত ব্যক্তিদের ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান বিএনপি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। যারা একসময় ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, তারাই এখন কার্ড পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন। আগামী স্থানীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উথলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী এবং যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।